কিছু চিৎকার আছে লিরিক্স | Kichu Chitkar Ache Lyrics

Kichu Chitkar Ache Lyrics By Highway

হাইওয়ে ব্যান্ডের যাচ্ছি কোথায় অ্যালবামের প্রথম গান কিছু চিৎকার আছে রিলিজ করা হয়েছে। গুরু জেমসের জন্ম দিন উপলক্ষে তাকে উৎসর্গ করে এই গানটি।

Song Info:
Song: Kichu Chitkar Ache
Lyrics & Tune: Hasan Eather
Composition & Production: Hasan Eather
Album Cover Design: Farhan Islam Hira
Band: Highway

কিছু চিৎকার আছে লিরিক্স

তোমাদের সব হিসাবের পরেও আমার
কিছু কথা আছে,
কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।
তোমাদের সব যুক্তির পরেও আমার
কিছু ব্যথা আছে,
কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।
তোমাদের সব হিসাবের পরেও আমার
কিছু হিসাব আছে,
কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।

নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরবে অনুভুতি
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরবে অভিমান
নিভৃতে... কোন ভাষা নেই বলার
কোথাও... নেই কেও নেই
এ অনন্ত অসীম পথে, 
যাচ্ছ একাই
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই চিৎকার পোছবেনা কোথাও।

তোমাদের সব অভীমানের পরেও আমার
কিছু অভীমান আছে,
কেও কি দেখতে পাও? যখন তা অভীমান করে।
তোমাদের সব হিসাবের পরেও আমার
কিছু অনুভুতি আছে,
কেও কি শুনতে পাও? যখন তা চিৎকার করে।
তোমাদের সব হিসাবের পরেও আমার
কিছু চিৎকার আছে,
কেও কি শুনতে পাও? যখন তা অনুভুতি করে।

নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরবে অনুভুতি
নীরবে, নীরবে, নীরবে
নীরবে আমার কিছু নীরবে অভিমান
নিভৃতে... কোন ভাষা নেই বলার
কোথাও... নেই কেও নেই

এ অনন্ত অজানা পথে
যাচ্ছ একাই
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই আওাজ যাবেনা কোথাও।
কোথাও... নেই কেও নেই
এ অনন্ত অজানা পথে
যেতে হবে একাই...
অভীমানে, কি লাভ মেনে নাও
তুমি আর তোমার ইশ্বর ছাড়া এই চিৎকার পোছবেনা কোথাও।