ছেড়া পাতা লিরিক্স | Chhera Pata Lyrics
Chhera Pata Lyrics by Highway
ছেড়া পাতা গানটি হাইওয়ে ব্যান্ডের "মৃত্যু দেহের গান" অ্যালবামের ষষ্ঠ ট্র্যাক। এটি মূল গানের একই লিরিক্স এর সাথে নতুন কম্পসিশন করা।
Song Info
Song: Chhera Pata
Album: Mrito Deher Gaan
Composition and production: Aether
Flute solo: Nazm Anwr [Kaaktaal]
Cover Art: Aether
Calligraphy: Nazm Anwr

ছেড়া পাতা লিরিক্স
ছেঁড়া যত পাতা চলুক,
উড়ে চলুক মৃত আকাশে।
আমার আকাশ আজ হলুদ,
লেখা স্মৃতি কালি ভাসে।
ডেকো না ডেকো না পিছু,
ফিরে এসো না এ বুকে,
লুকাতে দাও এ দু চোখ,
ফিরে তাকিয়ো না চোখে।
বাতাসে শীতের-ও ঘ্রান
ফিরে এলো ঘুরে বছর
শুধু ফেরেনি তার মন
হারিয়ে গেলো যে কখন।
ভুলে আছি যে পুরোনো গান
গেওনা, আবার চলে যাবে প্রাণ
ডুবে আছি যে ধুয়া ধারায়
ভাবতে চাই না যা ভাবায়,
হারিয়ে যেতে দে হাওয়ায়
ঘুমিয়ে যেতে দে ধোঁয়ায়
হারিয়ে যেতে দে সে কুয়াশায়
যেখানে সময় থেমে যায়।
যেখানে নেই তার কাপড়ের ঘ্রাণ
যেখানে নেই তার হাসি
ভুলে যেতে দে সেই কবিতা
পুড়ে যাক, মুছে যাক, থেমে যাক আমার এ প্রাণ।
বাতাসে শীতের-ও ঘ্রান
ফিরে এলো ঘুরে বছর,
শুধু ফেরেনি তার মন
হারিয়ে গেলো যে কখন।
